ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্মীয় আলোচনা ও মঙ্গল প্রদীপ জ্বেলে দুর্গাপূজার শুভ সূচনা

রাঙ্গামাটি প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪২, ৯ অক্টোবর ২০২৪
ধর্মীয় আলোচনা ও মঙ্গল প্রদীপ জ্বেলে দুর্গাপূজার শুভ সূচনা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন -ছবি: ডেইলি বাংলাদেশ

দেশ ও জাতির মঙ্গল কামনায় রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও  মা দুর্গার আগমনী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে তবলছড়ি শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজা আহ্বায়ক কমিটি।

বুধবার সন্ধ্যায় জেলার সবচেয়ে প্রাচীন এবং কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে দুর্গাদেবীর মহাষষ্ঠীর সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের প্রধান পুরোহিত রনধীর চক্রবর্তী, রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর পুলক দে, মন্দিরের পৃষ্ঠপোষক দীলিপ দে, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ দে এবং শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজা কমিটির আহ্বায়ক রাজু পালিত প্রমুখ।

Advertisement

সভায় বক্তারা বলেন, মঙ্গল প্রদীপ বিনাশ করবে সব অশুভ শক্তি। এই প্রদীপ জ্বেলে দেশে শান্তির বার্তা ছড়িয়ে দিতে দুর্গতিনাশিনী দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সভা শেষে মহাষষ্ঠী উপলক্ষে শুরু হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক সন্ধ্যা। বাজে পূজার ঢাক ঢোল। শুরু হয় মা দূর্গার প্রতি আরাধনা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!