বুধবার (৯ অক্টোবর) হলের প্রাধ্যক্ষ অফিসে পূজা উদযাপন কমিটির এক সংবাদ সম্মেলন কমিটির সভাপতি ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল এ নির্দেশের কথা জানান।
অতিথিদের জন্য নির্দেশনা: অতিথিদের জন্য নির্দেশনায় বলা হয়- দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা বজায় রাখা; প্রয়োজন ছাড়া উপাসনালয়ের মূল বেদিতে উঠা যাবে না; সব ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার দর্শনার্থীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ; উপাসনালয় বা হল প্রাঙ্গণে রাষ্ট্র বা ধর্মবিরোধী মন্তব্য করা যাবে না; হল প্রশাসনের যথাযথ অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ভবনে বা রুমে প্রবেশ করা যাবে না; হল প্রাঙ্গণে কোন ধরনের যানবাহন নিয়ে প্রবেশ করা যাবে না।
.png)
এছাড়া নিরাপত্তা ব্যবস্থাপনা ও তল্লাশির প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীকে সহযোগিতা করতে হবে; দর্শনার্থীদের অবশ্যই হল গেটের নির্দিষ্ট পথ দিয়ে প্রবেশ করতে ও বের হতে হবে; গেস্ট রুমে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারে মায়েরা প্রয়োজনে দুগ্ধপান করাতে পারবেন; পূজা প্রাঙ্গণে সন্দেহভাজন কাউকে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে; হলের মধ্যে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি বহন ও ব্যবহার করা যাবে না; হলের নির্দিষ্ট স্থানে বা বিনে ময়লা ফেলতে হবে; উপাসনালয়ের নির্দিষ্ট প্রণামি বাক্সে বা তথ্যকেন্দ্রে প্রণামি বা অনুদান দেওয়া যাবে; হলের ভেতরে ধূমপান বা এলকোহলজাতীয় পণ্য সেবন করা যাবে না এবং হলের ভেতরে অপ্রয়োজনীয় অবস্থান না করে দ্রুততম সময়ে হল ত্যাগ।
ছাত্রদের জন্য নির্দেশনা: ছাত্রদের জন্য নির্দেশনাবলিতে বলা হয়, জগন্নাথ হলের আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে; জগন্নাথ হল প্রশাসন প্রদত্ত স্টিকার ছাড়া কোনও মোটরসাইকেল হলে প্রবেশ করতে পারবে না। দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা বজায়; প্রয়োজন ছাড়া উপাসনালয়ের মূল বেদিতে উঠা যাবে না; উপাসনালয়ে সব ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, অন্য ধর্মের প্রতি বিরূপ মন্তব্য করা হতে বিরত থাকা।
এছাড়া উপাসনালয়ে দেশ ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করা যাবে না; হল প্রশাসনের অনুমতি ছাড়া ভবনে বা রুমে কোনো অতিথি নেয়া যাবে না; সন্দেহভাজন কাউকে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে; পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি হলের মধ্যে অবস্থান নিষিদ্ধ এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না।