ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ৫০ কেজি ধান দিয়ে প্রতিমা তৈরি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৯ অক্টোবর ২০২৪
নাটোরে ৫০ কেজি ধান দিয়ে প্রতিমা তৈরি
নাটোরে ৫০ কেজি ধান দিয়ে প্রতিমা তৈরি। ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজায় নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের পূজা মণ্ডপে ৫০ কেজি সোনালি ধান বসিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে।

পূজা উদযাপনে দেবী দুর্গার প্রতি ভক্তির পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়তেই ব্যতিক্রমী এ প্রতিমা তৈরিসহ নানা উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। 

পূজায় দুর্গাসহ ৮টি প্রতিমা তৈরি করতে মোট ধান লেগেছে ৫০ কেজি। প্রতিমা তৈরির সময় মাটি নরম থাকতে প্রতিমাজুড়ে ধান বসিয়ে এ ধরনের বিশেষ কর্ম সম্পাদন করেছেন লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পাল। একটি একটি করে ধান গেঁথে দুর্গা প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২০ দিন। ১১ ফুট উচ্চতার এ প্রতিমাটি ৯৫ হাজার টাকায় বিক্রি করেছেন কারিগররা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!