এর আগে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবি না মানায় কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভ করেন। অবরুদ্ধ করে রাখেন জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) হযরত আলীকে। সেদিন রাতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। পরে সাময়িকভাবে কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রাণ কর্তৃপক্ষ।
কারখানা সূত্র জানায়, বুধবার থেকে নুডুলস সেকশন, সুপ অ্যান্ড সিজনিং সেকশন, সস কেচাপ সেকশন, মসলা সেকশন, মাস্টার্ড অয়েল সেকশন, কনফেকশনারি সেকশন (শুধু জেনারেল শিফট) এবং প্লাস্টিক সেকশন (আংশিক) এ-১২ শিফটে এবং বি-১২ শিফটে আগের ন্যায় যথারীতি উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
.png)
প্রাণ-আরএফএল গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (পিআর) তৌহিদ জামান বলেন, নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানি স্বল্প পরিসরে খোলা হয়েছে। গতকাল (মঙ্গলবার) শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মিটিং হয়েছে। মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা শ্রম মন্ত্রণালয় থেকে লিখিতভাবে দেওয়া হবে। এটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরবর্তীতে জানা যাবে।