ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় গ্লোবাল এ্যটায়ার কারখানার শ্রমিকদের কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় গ্লোবাল এ্যটায়ার কারখানার শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি

আশুলিয়া থানাধীন ঘোড়াপীর মাজার সংলগ্ন গ্লোবাল এ্যটায়ার লিমিটেডের ফ্যাক্টরির শ্রমিকদের কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে আশুলিয়া থানাধীন ঘোড়াপীর মাজার সংলগ্ন গ্লোবাল এ্যটায়ার লিমিটেডের ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।

জানা গেছে, শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিনের মানোন্নয়ন, যাতায়াতের জন্য গাড়ির সংখ্যা বৃদ্ধি, দুপুরের খাবার বাবদ ৮০ টাকা প্রদান, ১০ বছর চাকরির নিশ্চয়তা, বাৎসরিক ১০ শতাংশ ইনক্রিমেন্ট এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ফিনিশিং ইনচার্জ আসাদ, এইচআরে কর্মরত সজল ও তারেকসহ ১০ জন স্টাফের অপসারণের দাবিসহ ১৪ দফা দাবিতে ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করেন। তারা কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির নিচে (কম্পাউন্ডের ভেতরে) অবস্থান করেন।

সেনাবাহিনী ও শিল্প পুলিশের টহল দল ফ্যাক্টরির সামনে অবস্থান করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে বলে জানা যায়।

Advertisement

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর একই দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর তারিখে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা ফ্যাক্টরি এলাকা ত্যাগ করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আশুলিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!