ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে গাছে জড়ানো কাপড়ে আগুন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ৭ অক্টোবর ২০২৪
যশোরে গাছে জড়ানো কাপড়ে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে কালিতলা সার্বজনীন পূজা মন্দির সংলগ্ন এলাকায় সদ্য রোপিত একটি বটগাছের চারা ভেঙে দিয়ে গাছে জড়ানো কাপড়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর আনুমানিক ২টায় ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্দির বা আসন্ন দুর্গাপূজার প্রতিমার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি মন্দির কিংবা প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা ছিল; এমনটিও অনুমান করার‌ সুযোগ নেই।

Advertisement

জানা গেছে, কালিতলা সার্বজনীন পূজা মন্দিরটি বাঁশের গেট দিয়ে তালা দেওয়া ছিল। আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু না হওয়ায় মন্দির ও মন্দির সংলগ্ন এলাকা কিছুটা অরক্ষিত থাকায় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 


 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!