ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জের কালির বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৪, ৭ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জের কালির বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের কালির বাজারের মসলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের লেলিহান শিখা দেখে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলা পট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে থাকে।

Advertisement

শহরের উঁচু দালান থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!