ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ৬ অক্টোবর ২০২৪
ভৈরবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে ভৈরব উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিদওয়ান আহমেদ রাফি। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। 

Advertisement

এছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‍্যাব, ফায়ার সার্ভিস ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ ভৈরব উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!