ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৪, ৬ অক্টোবর ২০২৪
টেকনাফে ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত সোহেল ও মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অপহরণ ও ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার)-এর ছেলে মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু।

রোববার (৬ অক্টোবর) বিকেলে টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় শামলাপুরের পুরান পাড়ার মোহাম্মদ ইয়াছিনকে (২১) বাহারছড়ার ঢালা রোড থেকে অজ্ঞাতনামা আসামিরা অপহরণ করে। এ ঘটনায় আসামিরা ভিকটিম ও তাদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে ভিকটিমের বাবার মোবাইল নম্বরে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি দেয়। পরে ৪ লাখ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দেয়। অপহরণকারীদের নাম-ঠিকানা না জানায় তাৎক্ষণিক মামলা করেননি ভিকটিম।

এদিকে গত ৫ অক্টোবর ভিকটিম ইয়াছিন অপহরণকারী সোহেলকে শীলখালী এলাকায় দেখতে পেয়ে তার নাম-ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন। এ সময় একদল পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে আসামি সোহেল অপহরণের ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন এবং তার সঙ্গীয় হিসেবে অপর আটক আব্দুল্লাহ প্রকাশ ছোট্টুসহ আরো ৯-১০ জন ছিলেন বলে স্বীকার করেন। অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!