ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ৬ অক্টোবর ২০২৪
গাজীপুরে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেডের শ্রমিকরা।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন তারা। 

জানা যায়, ৩ অক্টোবর ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়। তাৎক্ষণিক শ্রমিকরা সিদ্ধান্ত মেনে নেন। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে এসে পূরণকৃত দাবির বিষয় নিয়ে মালিকের সঙ্গে কথা বলবে এমন দাবি তুলে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি করেন শ্রমিকরা। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!