ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে গোলযোগের আশঙ্কায় ৮ ফ্যাক্টরি ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ৫ অক্টোবর ২০২৪
গাজীপুরে গোলযোগের আশঙ্কায় ৮ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর থানার ‘আইরিশ ফেব্রিক্স লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় গোলযোগের আশঙ্কায় সাত থেকে আটটি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১১টার দিকে কাশিমপুর থানার আইরিশ ফেব্রিক্স লিমিটেডসহ গাজীপুর সংলগ্ন আশুলিয়া থানার বাড়ইপাড়ার সাত থেকে আটটি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

জানা যায়, সকাল থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ‘আইরিশ ফেব্রিক্স লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তারা কারখানার পাশের সড়কও অবরোধ করেন। এদিকে, গোলযোগের আশঙ্কায় কারখানা কর্তৃপক্ষ আইরিশ ফেব্রিক্স লিমিটেডসহ গাজীপুর সংলগ্ন আশুলিয়া থানার বাড়ইপাড়ার সাত থেকে আটটি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরি এলাকা ত্যাগ করেন। বর্তমান সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!