রোববার (৬ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, শনিবার গভীর রাতে ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভারশোঁ গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।
.png)
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে অনেকদিন ধরে ঝগড়া চলছিল। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। কাজলি বিবির এমন সংবাদে আশেপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুজনের মরদেহ দেখতে পাই।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।