ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে তেলবাহী জাহাজ বিস্ফোরণ

নিহত ১, উদ্ধার ৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮, ৫ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে তেলবাহী জাহাজ বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ আছেন এক ক্রু। পাশাপাশি জাহাজটি থেকে ৪৬ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত (৫ অক্টোবর) ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড কমান্ডার আরিফুল ইসলাম। 

আরিফুল ইসলাম জানান, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যদের যৌথ চেষ্টায় রাত ২টা ৩৫ মিনিটের দকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে জাহাজে থাকা ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
 
এ সময় আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ তিনি বলতে পারেননি। তবে জাহাজ থেকে কোনো তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানান তিনি।
 
এরআগে, রাত সোয়া ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

Advertisement

গত ৩০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতিতেও ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটে। জাহাজের সামনের দিকের পেইন্ট স্টোর রুম থেকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনার সময় জাহাজটিতে নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারীসহ ৪০ জন ছিলেন। পরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!