ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবননগরে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৯:১০, ৩ অক্টোবর ২০২৪
জীবননগরে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা
জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু

চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর শহরের শাপলা প্লাজার পাশে এ ঘটনা ঘটে। 

আহত জীবননগর পৌর ছাত্রলীগ সভাপতি মিঠু (২৮)। তিনি জীবননগর পৌরসভার ৭ ওয়ার্ড পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মিঠুর সঙ্গে কয়েকজনের কথাকাটি হয়। এর কয়েক মিনিট পর বেশ কয়েকজন তার উপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মিঠুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। 

Advertisement

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন জানান, মিঠু নামের একজন রোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসেন। তার বাম হাতের মাংসপেশীতে আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গায় রেফার্ড করেছি।

জীবননগর থানার ওসি জাবীদ হাসান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ছাত্রলীগ
লিংক সফলভাবে কপি হয়েছে!