বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে শহিদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাওলানা শামসুজ্জামান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি আকরাম আলী, সদস্য মাওলানা রাজু আহমেদ, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সদস্য মাওলানা মিজানুর রহমান, সদস্য মাওলানা শফিকুল ইসলাম, সদস্য মাওলানা এরশাদ হোসেন বিভিন্ন আলেমা-ওলামারা উপস্থিত ছিলেন।
.png)
সমাবেশে বক্তারা নবী করীম (সা.)-কে কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তার সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে সমগ্র মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। পাশাপাশি আমাদের বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি যেন রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ জানান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে লিখিতভাবে ক্ষমা ও জবাবের আওতায় আনেন।