মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত।
.png)
বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তদসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হলো।