ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২ অক্টোবর ২০২৪
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৪৫) নামের এক জেলে শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কাহালু রেলস্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন কুমার বগুড়া সদর ইউনিয়নের এরুলিয়া বানদীঘি গ্রামের তরুণী কুমারের ছেলে। কাহালু স্টেশন এলাকায় জেলেশ্রমিক হিসেবে বসবাস করতেন তিনি।

জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে সান্তাহারগামী ‘বুড়িমারী এক্সপ্রেস’ কাহালু স্টেশন অতিক্রম করছিল। এ সময় অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন স্বপন কুমার।

Advertisement

বুধবার সকালে কাহালু স্টেশন মাস্টার সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান্তাহার রেলওয়ের থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় স্বপন কুমারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!