বুধবার (২ অক্টোবর) তাকে কারা অভ্যন্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কোনাবাড়ী থানায় রুজুকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আরমান ঢাকার বড় মগবাজারের রমনা থানার বাসিন্দা এম আইনুল হকের ছেলে।
জানা যায়, ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের আসামিরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ ঘটনায় ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়। শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলায় জামিনপ্রাপ্ত হলে তাকে কারা অভ্যন্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ফের গ্রেফতার দেখানো হয়েছে।
.png)