মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় মারা যান তিনি। নিহত আতোয়ার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গুরখি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতোয়ার হোসেন কাজ শেষে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি মিনি বাসের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে হাইওয়ে থানার পুলিশে কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
গোলড়া হাইওয়ে থানার এসআই শাহ-আলম বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।