আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকাস্থ টেক্সটাউন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে লিখিত আকারে নোটিশ বোর্ডে প্রকাশের দাবিতে অ্যাডমিন সেকশনের জিএমসহ সব স্টাফকে অবরুদ্ধ করে কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মালিকপক্ষ ২ অক্টোবর বিভিন্ন দাবির সমাধান করা হবে আশ্বস্ত করে ছুটি ঘোষণা করে।
পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং স্টাফরাও ফ্যাক্টরি থেকে চলে যায়।