জানা গেছে, ফ্যাক্টরির সামনে আর্মি ও আর্মড পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ উপস্থিত আছে। বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টায় মন্ডল নিটওয়্যার লিমিটেড ফ্যাক্টরিসহ আশেপাশের কয়েকটি ফ্যাক্টরিতে গোলযোগের আশঙ্কায় ফ্যাক্টরি ছুটি দিলে ছুটিকৃত শ্রমিকেরা মন্ডল নিটওয়্যারের শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে। তারা সেনা, র্যাব ও শিল্প পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে সেনাবাহিনীর ৩টি ও র্যাবের ৪টি গাড়ি ভাঙচুর করে।
.png)
এ সময় সেনাবাহিনী, শিল্প পুলিশ, র্যাব কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে এবং ফায়ার করে। এ ঘটনায় ১ জন নিহত, ২ জন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হয়। শ্রমিকেরা মূল সড়ক থেকে সরে গেলে বিকেল পৌনে ৫টা থেকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।