গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌরসভার হিলি চুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম কদু ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম কদু বাড়িতে আসেন। এরপর ঘরে রাখা টাকা খুঁজতে গিয়ে টাকা পাচ্ছিলেন না তিনি। এ সময় তিনি স্ত্রী খাদিজা বেগমকে টাকার কথা জিজ্ঞেস করেন। কিন্তু খাদিজা বেগম টাকা নেননি বলে জানান। এক পর্যায়ে খাদিজা মাথায় কোরআন নিয়ে শপথ করতে বলেন সিরাজুলকে। এ অবস্থায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সিরাজুল ইসলাম ঘর থেকে কোরআন নিয়ে বাড়ির সামনে রাস্তায় টুকরো টুকরো করে ছিঁড়ে পা দিয়ে লাথি মেরে উল্লাস করেন। পাশাপাশি আল্লাহ-রাসূলের নাম নিয়ে বিভিন্ন কটূক্তি করেন। এ সময় পথচারী ও স্থানীয় লোকজন ঘটনাটি দেখে সিরাজুলকে মারধর করেন।
.png)
পরবর্তীতে হাকিমপুর থানা পুলিশ খবর পেয়ে আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসে।
হাকিমপুর থানার ওসি মো. সুজন মিয়া জানান, সিরাজুল ইসলাম মাদকাসক্ত ও এভনরমাল বলে মনে হয়েছে। তবুও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।