রোববার দিবাগত রাতে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ২ এসের পাশ থেকে আটক করা হয়। পরে তাকে বালারহাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিজিবি জানায়, ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল গ্রামের মৃত মেহের আলীর ছেলে। সোমবার দুপুরে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়েরের পর থানায় সোপর্দ করে। পরে পুলিশ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন উপজেলার বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান ও ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান।