যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।
১২ সদস্য বিশিষ্ট এই জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, তাৎক্ষণিক ২১ দিনের যুদ্ধবিরতি যুদ্ধের মারাত্মক পরিস্থিতি কমানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করবে। একইসঙ্গে গাজায় চলমান সংঘাত নিয়েও তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
.png)
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই শত্রুতা ‘অসহনীয়’ এবং আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়ানোর মতো অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করেছে। ফলে ইসরায়েল ও লেবাননের সাধারণ মানুষের জন্য তা হুমকি হয়ে উঠছে।
এদিকে ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, হিজবুল্লাহর ওপর ব্যাপক বিমান হামলা চালানোর মাধ্যমে তারা লেবাননে ‘শত্রুদের ভূখণ্ডে প্রবেশের’ পথ সুগম করতে চাচ্ছেন।
সপ্তাহজুড়ে ইসরায়েল-লেবানন যুদ্ধে লেবাননে প্রায় ৩ শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারসহ ৬ শতাধিক নাগরিক নিহত হয়েছে এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।