ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলবাহী জাহাজে আগুন: মৃত বেড়ে ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪
তেলবাহী জাহাজে আগুন: মৃত বেড়ে ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো একজন।  

মৃতরা হলেন- সৌরভ কুমার সাহা ও মোহাম্মদ হারুন। সৌরভ কুমার সাহা জাহাজটির ডেক ক্যাডেট ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ। মরদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে নৌ, বিমান, সেনাবাহিনী ও কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।

Advertisement

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!