ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ দোকানে বৃদ্ধকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
নিজ দোকানে বৃদ্ধকে গলা কেটে হত্যা
ফাইল ফটো

বগুড়ার কাহালু উপজেলায় নিজ দোকানে আব্দুল বাছেদ নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

এর আগে, রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লহরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ  ওই এলাকার মৃত বসারাতুউল্লাহর ছেলে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।

ওসি জানান, রোববার রাত ৯টার দিকে খাওয়া শেষ করে নিজ বাড়ির সামনেই রাস্তার পাশে মুদি দোকানে মধ্যে ঘুমিয়ে পড়েন আব্দুল বাছেদ। রাতে দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে বাছেদকে গলা কেটে হত্যা করে। এ ছাড়া বাছেদের গলায় রশি দিয়ে পেঁচিয়ে ও দুই পায়ের রগ কেটে দেয় তারা। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!