ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৩ আগস্ট ২০২৪
বাড়ি থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নারুলী পুলিশ ফাঁড়ি। ফাইল ফটো

বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে৷  সকাল সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত বাবর আলী পেশায় মুদি দোকানী। বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার রমজান আলীর ছেলে। বর্তমানে তার লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন। 

Advertisement

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলা কাটা লাশ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

নিহতের মেয়ে বিনা বলেন, আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে৷ রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০-১৫জন তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলা কেটে হত্যা করে লাশ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।

তিনি আরো বলেন, আমার বাবার সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না। 

নারুলী ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!