ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪
শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
গ্রেফতারকৃত খলিলুর রহমান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে। খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

Advertisement

র‌্যাব জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ অভিযান চালিয়ে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মামলার পলাতক আসামি।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!