ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 
নবীনগরে ১১ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১টার দিকে নবীনগর পৌরসভার নারায়নপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম মিয়া নবীনগর পৌরশহরের নারায়নপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌরসভার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে ১১ মামলা রয়েছে। তিনি থানা পুলিশের গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে আলাদতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!