শনিবার দুপুরে ওজোপাডিকো পিস রেট শ্রমিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় ও ফরিদপুর সার্কেলের সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) বিদ্যুৎ বিভাগকে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ফরিদপুর জোন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, ওজোপাভিকো পিস রেট শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা, বিভিন্ন সার্কেলে কর্মরতদের পক্ষে শুকুর আলী শরীফসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার শ্রমিকরা।
.png)
এ সময় বক্তারা বলেন, কর্মরত পিস রেট কর্মচারীরা চাকরির বয়সভেদে এই ঊর্ধ্বমূল্যের বাজারে মাত্র তিন থেকে ছয় হাজার টাকায় এবং লাইন সাহায্যকারী শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে বিনা বেতনে দিনের পর দিন কাজ করে মানবতার জীবনযাপন করছে। তাই বিদ্যুৎ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ দানের মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরীকরণের দাবি জানান।