ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ
বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ -ছবি: সংগৃহীত

বিশ্বমানবতার মহান আদর্শ হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্র নিয়ে ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরস্থ জনতার মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আদনান আহনাফ, সাদিকুর রহমান, আশরাফ মাহমুদ, তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করে, তারা মুসলিম উম্মাহর দুশমন এবং পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই অপমান সহ্য করবে না। তারা ভারতীয় পণ্ডিতের এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Advertisement

প্রসঙ্গত, আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে ভারত বিরোধিতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ভারতীয় হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ইসলামী দলসহ মুসলিম সমাজের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আরো আন্দোলন কর্মসূচি বৃদ্ধি পেতে পারে। এতে করে আসন্ন শারদীয় দূর্গাপূজাসহ সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!