ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, নেপথ্যে যে কারণ  

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, নেপথ্যে যে কারণ  
ফাইল ফটো

দিনাজপুর সদর উপজেলায় জাল চুরির অভিযোগে তহিদুর রহমান বাঙ্গু নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাউগাঁও হাটখোলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে, একই দিনে দুপুরে কয়েকজন যুবক তাকে পিটিয়ে গুরুতর আহত করেছিল।

জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের একটু আগে কয়েকজন যুবক তহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর কাউগাও রেললাইনের পাশে বাঁশের ঝাড়ে তাকে আটকে চোর সন্দেহে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডাকা হয়। কিন্তু তহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে কৌশলে তহিদুলকে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যান হামলাকারীরা।

Advertisement

দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন জানান, নিহত তহিদুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!