ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলেকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, অতঃপর...

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ছেলেকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, অতঃপর...
গ্রেফতারকৃত আরিফুজ্জামান আরিফ

রাজশাহীর ছেলেকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের ঘটনায় সৎ ভাসুর আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার বাসিন্দা। আরিফ ভিকটিমের স্বামীর সৎ ভাই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। আরিফ ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে যেতেন। গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যান আরিফ। 

Advertisement

এ সময় ভিকটিমকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এতে রাজি না হওয়ায় আরিফ ভিকটিমের আড়াই বছরের ছেলেকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি  কাউকে জানালে জানে মেরে ফেলারও হুমকি দিয়ে চলে যান আরিফ। 

রাতে ভিকটিমের স্বামী বাড়িতে ফিরলে বিষয়টি খুলে বলেন। এরপর ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা করেন। 

র‍্যাব জানায়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চারিয়ে গোদাগাড়ীর মহিষালবাড়ী এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!