ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আল ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আল ফয়সাল জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।

শুক্রবার রাতে জেলা শহরের মৌড়াইল (বৌ-বাজার) এলাকা থেকে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মৌড়াইল (বৌ-বাজার) এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান অভিযান পরিচালনা করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আল ফয়সালকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!