শুক্রবার ভোরে রাউজানের গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে মো. শহীদ নামের এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবারে গিয়েছিলেন মিনহাজ। সেখান থেকে ভোরে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। মো. শহীদ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
মিনহাজ রহমান সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে তিনি দেশে আসেন। আগামী ৬ অক্টোবর তার সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার কথা ছিল। মিনহাজ রহমানের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বেলা ৩টায় জানাজা শেষে মিনহাজের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ওসি ওবাইদুল হক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে মিনহাজের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।