ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২৪
শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীবরদী থানা -ফাইল ফটো

শেরপুরের শ্রীবরদীতে শ্বশুরবাড়ি থেকে হাবিবুল্লাহ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিবুল্লাহ একই উপজেলার কাকিলাকুড়া চিথলিয়া গ্রামের শরাফত আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। মঙ্গলবার রাতে স্বজনদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার ভোরে হাবিবুল্লাহর স্ত্রীর বড় ভাই বিল্লাল হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে টিউবওয়েলের পাড়ে গেলে হাবিবুল্লাহকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

Advertisement

এ সময় তার ডাক-চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে আসে। তারা হাবিবুল্লাহর বাবা ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় যথাযথ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!