মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সাদ্দাম হোসেন ও ফিরোজ আহমেদ মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করেএকটি অবৈধ বিদেশি শটগান, একটি অবৈধ বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লাখ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃতদের মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।