মৃত আফজাল হোসেন ওই গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর আফজাল হোসেন কাজীর বাজারে বসে ছিলেন। কিছুক্ষণ পর পাশের ঝোপের দিকে গেলে সেখানে সাপের কামড়ের শিকার হন। বিষয়টি তাৎক্ষণিক টের না পেলেও পরে বিষক্রিয়া বাড়তে থাকে। কবিরাজের মাধ্যমে বাড়িতে ঝাড়ফুঁক করতে থাকেন। রাত ২টার দিকে বিষক্রিয়া বেড়ে গেলে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
.png)
জালালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম ফকির খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে আফজাল হোসেনের মৃত্যু হয়েছে।