ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিঠামইনে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪
মিঠামইনে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান শেখ শাফিউর রহমান শাফিরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, রাতে মিঠামইন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. সেলিন ১৫ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বাজার থেকে সাবেক ভাইস চেয়ারম্যান শেখ শাফিউর রহমান শাফিরকে গ্রেফতার করা হয়। ভাইস চেয়ারম্যানের নামে মিঠামইন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদের পর মিঠামইন থানায় হস্তান্তর করা হবে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!