ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রলীগ নেতাকে হত্যা: যেভাবে গ্রেফতার হলেন জাবি শিক্ষার্থী

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৪
ছাত্রলীগ নেতাকে হত্যা: যেভাবে গ্রেফতার হলেন জাবি শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক। 

গ্রেফতারকৃত ওই শিক্ষার্থীর নাম মাহমুদুল হক রায়হান। মামলায় ৩ নম্বর আসামি রায়হান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। এর আগে শামীম হত্যার ঘটনায় জড়িত থাকায় মাহমুদুল হাসান রায়হানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, অভিযান চালিয়ে শামীম মোল্লা হত্যা মামলার ৩ নম্বর আসামি রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেফতার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!