ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সাভারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার সাভারে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার ও শহিদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানাধীন মডেল মসজিদ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা জেলা উত্তরের আয়োজনে সেমিনার ও শহিদদের জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মঈনুদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। 

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আশিকুর রহমান কাসেমী প্রধান উপদেষ্ঠা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা জেলা উত্তর এবং মুহাম্মদ আনোয়ারুল ইসলাম মাদানি সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা জেলা উত্তর সহ প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের আমলেই সকল গণ হত্যাকারী ও দেশের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার এবং বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী মুহিব খানের রচিত ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ইসলামি সংগীতকে জাতীয় সংগীত হিসেবে ঘোষণার দাবি জানান। এছাড়াও আগামীর কল্যাণ রাষ্ট্র, ইসলামি রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!