ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা ইপিজেডে কারখানায় বেতনের দাবিতে কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা ইপিজেডে কারখানায় বেতনের দাবিতে কর্মবিরতি
ফাইল ছবি

ঢাকা ইপিজেডে একই মালিকানাধীন (হংকং) সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো এবং গোল্ডটেক্স লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা প্রথম দিনের মতো আগস্ট-২৪ মাসের বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেছে। 

রোববার সকালে ঢাকা ইপিজেডের পুরাতন জোনে ওই কারখানাগুলো কর্মবিরতি পালন করা হয়। 

উল্লেখ্য, একই মালিকানাধীন এক্টর স্পোর্টিং লি. এবং গোল্ডটেক্স গার্মেন্টস লি. ফ্যাক্টরির শ্রমিকদের আগস্ট-২৪ মাসের বেতন ২২ সেপ্টেম্বর পরিশোধের কথা রয়েছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে অপারগ হলে দুটি ফ্যাক্টরির শ্রমিকরাও আগামীকাল থেকে কর্মবিরতিতে যাবে বলে জানা যায়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!