শনিবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সম্মিলিত সূফী পরিষদ রাজশাহী এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি হয়।
জানা যায়, সারাদেশে পবিত্র ধর্ম ইসলামের শত্রু সহিংস নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গীবাদী দুষ্কৃতিকারীদের দ্বারা সূফী-দরবেশ, অলী-আউলিয়াদের মাজারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা করে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
.png)
বাংলাদেশ সম্মিলিত সূফী পরিষদ রাজশাহীর আহ্বায়ক ড. শাহ সৈয়দ হাসিব উল হক রাজা মানববন্ধনের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা হাজার বছর ধরে এদেশে শান্তির ধর্ম পবিত্র ইসলামের প্রচারক সূফী-দরবেশ, অলী-আউলিয়ার মাজারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।