বুধবার রাত ৯টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল পাঞ্জাবি, সাদা গেঞ্জি ও লুঙ্গি।
.png)
ওসি বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বনে লাশটি নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখেন একব্যক্তি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। রাতেই কামালপুর গ্রামের গজারি বনের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। শিয়ালে লাশটির একটি পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।