ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষকদের ওপর হামলা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষকদের ওপর হামলা, টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ
টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (শিক্ষাভবন) সামনে শিক্ষকদের ওপর শিক্ষা কর্মকর্তাদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) টাঙ্গাইল জেলা শাখা বুধবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।

সমাবেশে সংগঠনের সভাপতি ও বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক কানিজ ফাতেমাসহ শহরের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ সময় বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর কিছু সংখ্যক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক হামলার শিকার হন। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাই।

পাশাপাশি নিয়োগ বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন‍্য তারা দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!