বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভসহ শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলটিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অব্যাহত আছে শিল্পাঞ্চলে সেনা টহল।
.png)
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, অন্যান্য দিনের চেয়ে বৃহস্পতিবার শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। খোলা কারখানায় উৎপাদন চলছে। তবে এখনো বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা। আশা করা যাচ্ছে শনিবার সব বন্ধ কারখানা খুলে দেবে কর্তৃপক্ষ।