বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পোরশা থানা পুলিশ। এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে বিএসএফ।
আটককৃতরা হলেন- উপজেলার শিতলীডাঙ্গা এলাকার মইমুদ্দিনের ছেলে সানাউর রহমান ঝুলু এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শম্ভু ইসলাম।
.png)
পোরশা থানার ওসি শাহীন রেজা জানান, বুধবার রাতের কোনো এক সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভড়কাডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন ঝুলু ও শম্ভু। এ সময় তাদের আটক করে বিএসএফ। তবে তারা কি কারণে ভারতে ঢুকে পড়েছিল তা জানা যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৬ ব্যাটালিয়নের সিও জানান, লোক মুখে বিষয়টি শুনেছেন তারা। আজ বৃহস্পতিবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষ হলে ঘটনার সত্যতা ও কারণ জানা যাবে।