বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
.png)
গত ৫ আগস্টের পর হতে কুষ্টিয়া জেলায় যুবদলের কার্যক্রমে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কুষ্টিয়া জেলা যুবদলের এমন নানা কার্যক্রম কেন্দ্রীয় কার্যালয় অবহিত হওয়ার পর কমিটি বিলুপ্ত ও সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করেন।