আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি দিপু ও একই এলাকার হাউস আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুবেল।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।