স্থানীয় সূত্রে জানা যায়, মানববন্ধনকারীরা ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কোনো বেতনভুক্ত কর্মচারী নন। তারা চুক্তিভিত্তিকভাবে (প্রতি মিটার রিডিংয়ে-৩.০০ টাকা হারে এবং প্রতি বিল প্রদানে ২.০০ টাকা হারে) কাজ করে থাকেন।
এছাড়াও কতিপয় লাইনম্যান আছেন যারা গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে সেবা দিয়ে থাকেন। এসব কর্মচারীরা মিলে তাদেরকে বেতনভুক্ত চাকরি প্রদানের জন্য মানববন্ধন করেছেন। তাদের দাবি না মানা হলে তারা কর্মবিরতিতে যাবেন বলেও ঘোষণা প্রদান করেন।
.png)